টাঙ্গাইলের শাড়ি পরে ঢাকায় বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের

0
48

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরিধান করে বড়দিন উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায় যে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক “সত্যিই বাংলাদেশি স্টাইলে” বড়দিন উদযাপন করছেন। তিনি যে টাঙ্গাইলের তাঁতের শাড়িটি পরেছেন, সেটি সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এদিকে, বড়দিন উপলক্ষে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মিশনগুলো তাদের বড়দিনের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে।