দেশে ফেরার দুদিন পর গুলশান কার্যালয়ে অফিস শুরু করলেন তারেক রহমান

0
42

সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসানের পর দেশে ফেরার মাত্র দুদিনের মাথায় ঢাকায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অফিস শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলীয় কার্যক্রমে গতি আনবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।