কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা ২টার দিকে জেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করেন।
মনোনয়নপত্র জমার পর তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং এভাবেই থাকলে ভালো হবে। ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে তিনি নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর হিসেবে অভিহিত করেন।
তবে নির্বাচনের আগে নিরাপত্তা ও অস্ত্র সংক্রান্ত কিছু শঙ্কার কথা তিনি তুলে ধরেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সদর থানার ঘটনা ঘটেছিল যেখানে থানা পুড়ে গেছে এবং থানার অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল। তিনি বলেন, এসব অস্ত্র যদি নির্বাচনের আগে উদ্ধার না করা হয় এবং সীমান্ত এলাকার কারণে দৌলতপুর হয়ে কিছু অস্ত্র ঢুকছে, তাহলে এগুলো নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। এজন্য তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এসব উদ্ধার কার্যক্রম সম্পন্ন হবে।