ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ

0
46

ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।