দীর্ঘ প্রায় দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর গাড়িবহর কার্যালয়ের সামনে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে দুপুরে গুলশানের বাসা থেকে রওনা দেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা কার্যালয়ে প্রবেশ করেন।
নিরাপত্তা জোরদারে কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রাখা হয়। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন উপলক্ষে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়, যা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।