ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য ৫৬টি প্রতীকের তালিকা প্রকাশ

0
43

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করেছে। মোট ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত হয়েছে।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান এবং স্বতন্ত্র প্রার্থীরা নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীকের বাইরে এই তালিকার প্রতীক ব্যবহার করতে পারবেন।

স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের মধ্যে রয়েছে — মোটরসাইকেল, আলমিরা, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেঁকি, মোবাইল ফোন, কাপ-পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোরগ, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি টেক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুঁকা এবং হেলিকপ্টার।

নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো প্রতীক নতুন কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীকে অন্তর্ভুক্ত হয়, তবে তা স্বতন্ত্র প্রার্থীর জন্য আর বরাদ্দযোগ্য থাকবে না।

এছাড়া, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নিবন্ধিত রাজনৈতিক দলের হালনাগাদ তথ্যও পাঠানো হয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়।