খালেদা জিয়ার জান্নাত কামনায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

0
51

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার জান্নাত কামনায় আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পর সকাল ৭টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই শোকবার্তা প্রকাশ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রহমত নাজিল করেন, তাকে ক্ষমা করেন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। একই সঙ্গে তিনি মরহুমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের জন্য ধৈর্য ও সবরে জামিল দানের প্রার্থনা জানান।