খিলগাঁও ফ্লাইওভারে পুলিশ সদস্যকে চাপা দেওয়া কাভার্ডভ্যানচালক গ্রেফতার

0
38

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য রুবেল হক (৪০) নিহতের ঘটনায় চালক মো. আবু নাসের ওরফে সোহাগকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। রোববার রাজধানীর পল্টন এলাকা থেকে র‍্যাব-৩ তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র অভিযুক্ত আবু নাসের সোহাগকে আটক করা হয়।

গত ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মো. রুবেল হক মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেফতারে তৎপরতা চালায় র‍্যাব, যার ফলেই তাকে আটক করা সম্ভব হয়েছে।