বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

0
28

বগুড়া-৬ (সদর আসনে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এই ঘোষণা দেন।

এ প্রসঙ্গে তৌফিকুর রহমান জানান, তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা হয়েছে এবং কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি, যে কারণে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে, একই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।