বাড়লো এলপি গ্যাসের দাম

0
40

জানুয়ারি মাসের জন্য এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৪ জানুয়ারি) ঘোষিত এই মূল্য অনুযায়ী প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ২৫৩ টাকা। নতুন ঘোষণায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল এবং তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা।

এর আগে নভেম্বর মাসে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।