জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ করতে হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন (বিভ্রান্তিকর তথ্য) ও ডিসইনফরমেশন (মিথ্যা তথ্য) বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য ০১৩০৮৩৩২৫৯২ হটলাইন নম্বরটি চালু করা হয়েছে। এছাড়া notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে।
একই সঙ্গে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার একটি কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করেছে।