৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

0
37

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭ রেকর্ড করা হয়েছে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সংস্থার তথ্যে বলা হয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে এই ভূমিকম্প আঘাত হেনেছে। মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু অবস্থান করেছিল।

ভূমিকম্পটি প্রায় ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।