গাজীপুর মহানগরের তিন থানায় যুবদলের নতুন কমিটি ঘোষণা

0
45

গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ তিন ইউনিট—টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানায় যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল হাসান রাজুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নবগঠিত কমিটিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানায় আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শেখ মো. সুমনকে সভাপতি এবং আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাদের শীর্ষ নেতৃত্বে আনা হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

গাছা থানা যুবদলে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সোলাইমান সরকারকে আহ্বায়ক, ইফতেখার আহমেদ রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আশরাফুল রহমান জুয়েল তাজকে সদস্য সচিব করা হয়েছে।

পূবাইল থানা যুবদলের নতুন কমিটিতে মুজিবুর রহমান রাজিব সভাপতি এবং মো. সোহেল খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নেতাকর্মীদের প্রত্যাশা, এই কমিটির মাধ্যমে পূবাইল এলাকায় যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

কমিটি ঘোষণার পর সংশ্লিষ্ট থানাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের যেকোনো সংকটময় সময়ে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।