ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

0
37

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তারেক রহমানের সাংগঠনিক সফর করার কথা ছিল। সফরসূচিতে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কর্মসূচি এবং জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ছিল।

সফরের আওতায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় যাওয়ার কথা ছিল বলে দলীয় সূত্র জানিয়েছে।