কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

0
28

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, “আজ দেশের এক কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুকভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। দেশে নতুন করে আরেকটি সুযোগ সৃষ্টি হয়েছে।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।