প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাস

0
28

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তিনি আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেয়।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের উপস্থিতিতে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, “আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।