অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

0
31

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— জাহাঙ্গীর মন্ডল, মো. সাজ্জাত হোসেন, শাহ আলম, নাঈম, অন্তর চন্দ্র বিশ্বাস, সোহান মিয়া, মোহাম্মদ বিল্লাল, মো. বাবু, শামীম মুন্সী, মো. তারেক, ওয়াহিদুল ইসলাম, ইসতিয়াক আহমেদ, আবুল কাসেম, মো. শান্ত, মেহেদী হাসান বাবু, ইব্রাহিম খলিল, মো. ইমদাদুল হক, মো. হাসিব, মো. সুমন, মো. পিয়াল, মো. রবিউল ইসলাম, মো. আক্তার হোসেন, মো. আব্দুস সালাম, মো. শুভ, মো. আবুল হায়াত, মো. রতন শেখ ও গোপালী বেগম।

একই সময়ে শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাহাবুব আলম, মো. সোহেল রানা, মো. আরিফ হোসেন, মো. রাসেল, মো. হুমায়ুন, মো. আজহারুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, আরাফাত, প্রেম ও মো. শাওন।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আকাশ, মো. আপন, তাসিন, রোমান, মো. কাওসার শেখ, মো. বাবর হোসেন, মো. সুজন, আপন, মো. আশিক, মো. জহিরুল ইসলাম ও শেখ মাশরেকুল কাইয়ুম।

ডিএমপি জানিয়েছে, অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।