বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রী লিলিকে গলা কেটে হত্যা

0
33

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ নামের একটি ভবনে এ হত্যাকাণ্ড ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরাজী হাসপাতাল থেকে লিলির মরদেহ উদ্ধার করে। হাসপাতালে গিয়ে দেখা যায়, তার গলা কাটা ছিল।

ওসি আরও জানান, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় লিলি বাসায় একাই ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।