জামায়াত আমিরের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বৈঠক

0
23

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলটি জানায়, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নির্বাচনে কৌশল, আসন বণ্টন ও সমন্বিত রাজনৈতিক কর্মপন্থা নিয়েও মতবিনিময় হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে এনসিপি।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৮ ডিসেম্বর থেকে জামায়াতসহ আট দলের সঙ্গে আসন সমঝোতায় সম্পৃক্ত হয় এনসিপি। একই দিনে কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)ও ওই জোটে যুক্ত হয়।