পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

0
61

বছর ব্যবধানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. তৌহিদ হোসেন জানান, সম্পর্ক উন্নয়নের অর্থ হলো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা, যা গত এক বছরে অনেকটাই অগ্রসর হয়েছে। এ প্রক্রিয়ায় আরও কিছু বিষয় নিয়ে কাজ করা যেতে পারে এবং সেগুলোর অগ্রগতি হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা বলেন মো. তৌহিদ হোসেন ও ইসহাক দার। স্বল্প সময়ের মধ্যে এই ফোনালাপের পর চলতি সপ্তাহের রোববার সৌদি আরবের জেদ্দায় তাদের সরাসরি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।