প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

0
45

প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

প্রেসিডেন্ট দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সাফল্য কামনা করেন।

এ সময় প্রেসিডেন্ট কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।