ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন

0
41

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ লক্ষ্যে বহরসহ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে বিমানবাহী রণতরীর পাশাপাশি বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিনও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এরিয়ায় পৌঁছাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত ভৌগোলিক এলাকায় মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ অন্তর্ভুক্ত।