প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি-বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে।