উত্তরায় সাততলা ভবনের বাসায় আগুন, নিহত ৩

0
30

রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় আগুন লাগে। সকাল ৭টা ৫৪ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে— এর মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।