কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়া বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, অভিযানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল এবং একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।