প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি ও নৈতিকভাবে বাধা নেই: আলী রীয়াজ

0
24

কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের শাসনামলে প্রেসিডেন্টকে ব্যবহার করে এক ব্যক্তির পছন্দ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

শনিবার (১৭ জানুয়ারি) গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, সে সময় নির্বাচন কর্মকর্তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল এবং এবার গণভোটের মাধ্যমে সেই পরিস্থিতির নিরসন হবে। তিনি আরও দাবি করেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি ও নৈতিকভাবে বাধা নেই।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গণভোটের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে। একই সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে ষড়যন্ত্র বিদ্যমান।