ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাত তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ও লিডার আবু সায়িদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে ভবন থেকে নেমে যান। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।