ইসিতে আলোচনায় বসতে ছাত্রদলকে সিইসির আমন্ত্রণ

0
41

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিনটি ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে তিনি উল্লেখ করেন। বৈঠকের আগে নিজেদের মধ্যে কৌশল নির্ধারণে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এর আগে সকাল ১১টা থেকে প্রবাসীদের পোস্টাল ব্যালট সংক্রান্ত তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।