অভিযানটি পরিচালনা করেন আশাশুনির উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুধহাটা বাজারে অবস্থিত ‘রহমান ফিলিং স্টেশন’-এ তেলের পরিমাপে কারচুপি পাওয়ায় এর মালিক এ কে এম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মহেশ্বরকাটি এলাকার ‘আন্না ফিলিং স্টেশন’-এ একই ধরনের অনিয়ম পাওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক এই মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। জনগণের অধিকার রক্ষায় এবং জালিয়াতি রোধে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।