চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৫৭ হাজার টন গম

0
31

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে নগদ ক্রয় চুক্তির (জি টু জি-০২) আওতায় এই গম আমদানি করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির কথা রয়েছে, যার দ্বিতীয় চালানটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসে পৌঁছেছিল।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহের কাজ চলছে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর মান নিশ্চিত হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এই গম খালাসের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, এর আগে ‘জি টু জি-০১’ চুক্তির অধীনে নির্ধারিত ২ লাখ ২০ হাজার টন গমের পুরোটা সফলভাবে আমদানি সম্পন্ন করেছে সরকার। দেশে খাদ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতেই এই আমদানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।