বিরতিতে যাওয়ার ঠিক আগে আবারও আর্সেনালকে এগিয়ে নেন জেসুস। লিয়ান্দ্রো ট্রসার্ডের হেড থেকে পাওয়া বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা আর্সেনাল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। বদলি হিসেবে নামা ভিক্টর গিওকারেস ৮৪তম মিনিটে দলের তৃতীয় গোলটি করে ইন্টারের ফেরার সব পথ বন্ধ করে দেন।
এই দুর্দান্ত জয়ের পর ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। পরাজয়ের তিক্ত স্বাদ পাওয়া ইন্টার মিলান ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে নেমে গেছে।