ভুল করে ফেসবুক স্টোরিতে ছবি বা ভিডিও দিলে যেভাবে দ্রুত মুছবেন

0
30

ফেসবুকের জনপ্রিয় ফিচারগুলোর একটি হলো ফেসবুক স্টোরিজ। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারেন, যা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে অনেক সময় ভুলবশত কোনো ব্যক্তিগত বা অপ্রয়োজনীয় ছবি–ভিডিও স্টোরিতে প্রকাশ হয়ে গেলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুখবর হলো, চাইলে সহজেই সেগুলো দ্রুত মুছে ফেলা যায়।

স্টোরি থেকে ছবি বা ভিডিও মুছতে যা করবেন—

ফেসবুক অ্যাপ খুলে নিউজ ফিডের একদম ওপরে থাকা ‘Stories’ সেকশনে যান।

সেখানে ‘Your Story’ অপশনে ক্লিক করে নিজের স্টোরি খুলুন।

যে ছবি বা ভিডিওটি মুছতে চান, সেটি নির্বাচন করুন।

ডান পাশে থাকা তিনটি ডট (⋯) চিহ্নে ক্লিক করুন।

এরপর ‘Delete Photo’ বা ‘Delete Video’ অপশনে চাপ দিন।

এতে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ছবি বা ভিডিওটি স্টোরি থেকে মুছে যাবে।

উল্লেখ্য, ফেসবুক স্টোরি থেকে কোনো ছবি বা ভিডিও মুছে দিলে সেটি মেসেঞ্জার থেকেও স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। কারণ স্টোরির যেকোনো পরিবর্তন ফেসবুক ও মেসেঞ্জার—উভয় প্ল্যাটফর্মেই একসঙ্গে হালনাগাদ হয়। ফলে আলাদা করে মেসেঞ্জার থেকে মুছে ফেলার প্রয়োজন নেই।