মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৬

0
30

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের নামাজের পর আল মোবারক জামে মসজিদে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্বাচন সংক্রান্ত প্রচার ও ধর্মীয় বয়ান করছিলেন। অভিযোগ উঠেছে, এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করে।

সংঘর্ষে আহত ১৬ জনের সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন সুনির্দিষ্ট ঘটনা থেকে এই সংঘর্ষের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।