১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু

0
37

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন, নির্বাচন কমিশনের সচিবের বরাতে জানানো হয়েছে—পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসন হয়েছে। ফলে কোনো আসন বাদ না দিয়েই ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ছাপার কাজ বুধবার মধ্যরাত থেকেই শুরু হবে।

এর আগে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।