নির্বাচনে সহিংসতার দায় রাজনৈতিক দলকেই নিতে হবে: অন্তর্বর্তী সরকার

0
39

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব ও নির্বাচনের দিন যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই বহন করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংসতা, নাশকতা বা ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং নির্বাচনের পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।