বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’

0
41

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে প্রথম স্থানে থাকা ঢাকার বায়ু বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সূচকে এ তথ্য উঠে আসে।

আইকিউএয়ারের তথ্যমতে, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২১০। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু (১৮৬), চতুর্থ স্থানে মিশরের কায়রো (১৭৮) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর (১৭৬)।

বায়ুর মান সূচক অনুযায়ী,

  • ০–৫০ স্কোর: ভালো

  • ৫১–১০০ স্কোর: মাঝারি বা সহনীয়

  • ১০১–১৫০ স্কোর: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

  • ১৫১–২০০ স্কোর: অস্বাস্থ্যকর

  • ২০১–৩০০ স্কোর: খুবই অস্বাস্থ্যকর

  • ৩০১-এর বেশি স্কোর: দুর্যোগপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বায়ু মানে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখা উচিত। একই সঙ্গে সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।