রাজনীতিসর্বশেষসাব লিডক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেব না : জামায়াত আমিরBy thedailysky - ২৬/০১/২০২৬032FacebookTwitterPinterestWhatsApp জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপরে হাত দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা জানান তিনি।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ হবে।দাঁড়িপাল্লা প্রতীকে সবার কাছে ভোট চান জামায়াত আমির। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের জামায়াত জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।