দিনাজপুর-৬ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

0
27

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলে দিনাজপুর-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ ফিরোজ শুভ অভিযোগ করেন, প্রশাসন সব প্রার্থীর ক্ষেত্রে সমান ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন সময়ে জীবননাশের হুমকি পেয়েছেন।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্সের আবেদন করা হলেও তা অনুমোদন দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

এ কারণে তিনি দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।