জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার

0
24

জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তেমনি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির কারণেই “মহাশক্তিশালী” এক সরকারের পতন ঘটেছিল।

বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে—এতে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার মতে, প্রযুক্তিতে ভালো করতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সামর্থ্য দেশের আছে, সে সক্ষমতাকে কাজে লাগাতে হবে।