হাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0
29
হাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিপ্রবির স্নাতক ভর্তি ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের admission.hstu.ac.bd ওয়েবসাইটে Application ID ও Password দিয়ে লগইন করে ফলাফল দেখতে বলা হয়েছে।

ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ৩০/০১/২০২৬ সন্ধ্যা ৭টা থেকে ৩১/০১/২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। এ জন্য ১০০০ টাকা জমা দিতে হবে। ফি জমাদানের পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভর্তি পরীক্ষায় ৩০-এর বেশি নম্বর পাওয়া প্রার্থীদের আগামী ০১/০২/২০২৬ থেকে ০৪/০২/২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণ করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পছন্দক্রম পূরণে কোনো সমস্যা হলে হটলাইন নম্বর 01729266246 ও 01822026222-এ যোগাযোগ করতে বলা হয়েছে।