ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

0
42
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনে প্রচারণাকালে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভোটকেন্দ্র দখলের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, একটি পক্ষ ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে এবং এমন পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ঢাকা-৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা “যুদ্ধ” ঘোষণা করেছেন এবং জনগণ আর এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরও দাবি করেন, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প কেনাকাটার খবর তারা পাচ্ছেন, তবে তারা আইন নিজের হাতে তুলে নেবেন না এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। এ সময় তিনি খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।