‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২জনের নাম বাতিল

0
36
‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২জনের নাম বাতিল

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও কয়েকজনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া এবং দুবার নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগে গত বছর ১২৮ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল করা হয়েছিল।

সম্প্রতি এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই গেজেট বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা তালিকা অনুযায়ী দিনাজপুর জেলার পাঁচজনের নাম বাতিল করা হয়েছে। তারা হলেন তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা। এছাড়া চাঁদপুর জেলার তালিকায় রয়েছে মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং মো. আব্দুল্লাহ আল মামুন।