ইরানের ফার্স প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

0
41
ইরানের ফার্স প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ইরানের ফার্স প্রদেশের মোহর এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পে প্রদেশটির বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় অনেকেই কম্পন অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ এবং গভীরতা ১০ কিলোমিটার হিসেবে ধরা হয়েছে। তারা আরও উল্লেখ করে, এই মাত্রার ভূমিকম্পে সাধারণত শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালার কাচ ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

সূত্র: ভলকানো ডিসকভারি