হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ৮ দোকান পুড়ে ছাই

0
26
হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ৮ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ফার্মেসি ও মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাহাজমারা বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের আরও কয়েকটি দোকানে আগুন ধরে যায় এবং মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষয়ক্ষতি বেড়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কেউ বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন।