ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে এবারও ভারত ষড়যন্ত্র করছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপি ভোটে ভারত সমর্থন জানিয়েছিল। এবারও তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।”