জাতির উদ্দেশে ৯ ফেব্রুয়ারি ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

0
29
জাতির উদ্দেশে ৯ ফেব্রুয়ারি ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় তিনি এ ভাষণ দেবেন বলে জানিয়েছে জামায়াত।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াত জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আজ আবেদন দাখিল করা হয়েছে। মুজিবুল আলম বলেন, তারা আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে ভাষণটি সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন দেবেন।