রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ

0
29
রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ

আসন্ন রমজানকে ঘিরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি অফিসের কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, রমজান মাসে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে বলেও জানান তিনি।

প্রেস সচিব আরও জানান, ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।