ইনকিলাব মঞ্চ তাদের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, যমুনা এলাকায় সংগঠনের সদস্যসচিব জাবেরসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
ঘোষণায় বলা হয়, শুক্রবার সন্ধ্যার পর থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।