৮ ফেব্রুয়ারির জনসভা বাতিল করলো বিএনপি

0
35
৮ ফেব্রুয়ারির জনসভা বাতিল করলো বিএনপি

আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় বিএনপির একটি কেন্দ্রীয় জনসভা করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় নির্বাচনী প্রচারণার প্রয়োজনের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, “গতকাল (বৃহস্পতিবার) আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতৃবৃন্দের সভায় আলাপ আলোচনা করে ৮ তারিখের (রবিবার) সমাবেশ বাতিল করেছি।”

তিনি আরও জানান, এ সময়ে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ফলে ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে।