নারীদের সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

0
24
নারীদের সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর যদি কোড অব কন্ডাক্ট থাকে, তাহলে নারী নিরাপত্তা ইস্যুতে সেটি আরও কার্যকরভাবে অনুসরণ করা উচিত।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তার মতে, নারীরা যদি নীতিনির্ধারণী পর্যায়ে না থাকেন, তাহলে নীতিতে নারীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন পুরোপুরি প্রতিফলিত হবে না। তিনি আরও বলেন, শিক্ষার্থী নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি “পাইপলাইন” তৈরি করতে হবে এবং সেটি ধরে রাখাও গুরুত্বপূর্ণ; পাইপলাইন তৈরি ও রক্ষণাবেক্ষণ না হলে নারীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

তিনি উল্লেখ করেন, পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ থাকলেও নারীদের ক্ষেত্রে সেই সুযোগ অনেক সময় সমানভাবে দেওয়া হয় না।

গোলটেবিল বৈঠকে ‘উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড)’ আয়োজনে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ অন্যান্যরা।